পোস্টগুলি

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত(৩য় কিস্তি)

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত(৩য় কিস্তি)   porokal.wordpress.com ________________________________________ মুযাফফর বিন মুহসিন  (৭) কুলুখ নিয়ে হাঁটাহাঁটি করা: কুলুখ নিয়ে হাঁটাহাঁটি করা, কাশি দেওয়া, নাচানাচি করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, টয়লেটে কুলুখের আবর্জনার স্তূপ তৈরি করা সবই নব্য মূর্খতা। ইসলামে এরূপ বেহায়াপনার কোন স্থান নেই। মিথ্যা ফযীলতের ধোঁকা মানুষকে এত নীচে নামিয়েছে। এই অভ্যাস ইসলামের বিশ্বজনীন মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। ইসলাম সৌন্দর্যমন্ডিত জীবন বিধান। যাবতীয় নোংরামী এতে নিষিদ্ধ। শরী‘আতে পেশাব থেকে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে তাই বলে এর নামে নতুন আরেকটি বিদ‘আত তৈরি করার অনুমতি দেওয়া হয়নি। পেশাবের ছিটা কাপড়ে লেগে যাওয়ার আশংকায় ইসলাম তার জন্য সুন্দর বিধান দিয়েছে। আর তা হ’ল, ওযূ করার পর হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দেওয়া। যেমন- كَانَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ. ‘রাসূলুল্লাহ (ছাঃ) যখন পেশাব করতেন তখন ওযূ করতেন এবং পানি ছিটিয়ে দিতেন’।১ অন্য হাদীছে এসেছে, কাপড়ে তরল মযী লাগল...

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত(২য়)

জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত ( ২য়) মুযাফফর বিন মুহসিন প্রথম অধ্যায় পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম) ইসলাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে স্বীকৃতি দিয়েছে ১ এবং ‘ পবিত্রতা ছালাতের চাবি ’ বলেও ঘোষণা করেছে । ২ তাই মুসলিম মাত্রই পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সর্বদা সচেতন থাকবে , যাতে ঈমান জাগ্রত থাকে । বিশেষ করে ছালাতের ওযূর ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিবে । কারণ ওযূ না হ ’ লে ছালাত হবে না । ৩ তাই ওযূ বিষয়ে যে সমস্ত ত্রুটি-বিচ্যুতি রয়েছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং সঠিকটা গ্রহণ করতে হবে । ( ১) মিসওয়াক করার ফযীলত ৭০ গুণ: শরী ‘ আতে মিসওয়াক করার গুরুত্ব অনেক । তবে মিসওয়াক করার ফযীলত সম্পর্কে বর্ণিত উক্ত প্রসিদ্ধ কথাটি জাল । যেমন: عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَفْضُلُ الصَّلاَةُ الَّتِى يُسْتَاكُ لَهَا عَلَى الصَّلاَةِ الَّتِى لاَ يُسْتَاكُ لَهَا سَبْعِينَ ضِعْفًا . আয়েশা (রাঃ) হ ’ তে বর্ণিত , রাসূলুল্লাহ (ছাঃ) বলেন , যে ছালাত মিসওয়াক করে আদায় করা হয় সেই ছালাত মিসওয়াক করা বিহীন ছালাতের ...